মোঃ আশরাফুল ইসলাম গাজীপুর
২১ জুন ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরের হাড়িনালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

গাজীপুর মহানগরের হাড়িনাল বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটে ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে সব ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে এ আউটলেটটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটির উদ্বোধন করেন সাংবাদিক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী জুলীয়াস চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে জুলীয়াস চৌধুরী বলেন, “দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং একটি যুগান্তকারী উদ্যোগ। ব্র্যাক ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতের অন্যতম সফল ও আস্থাভাজন প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও সহজলভ্য ব্যাংকিং সেবার কারণে দেশের লাখো গ্রাহক এই ব্যাংকের ওপর আস্থা রেখেছেন। হাড়িনালের মতো দ্রুত বর্ধনশীল এলাকায় এই এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থানীয় জনগণের দোরগোড়ায় উন্নত আর্থিক সেবা পৌঁছে দেবে।”

তিনি আরও বলেন, “অনেক মানুষ এখনও নানা কারণে প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন। এজেন্ট ব্যাংকিং তাদের জন্য নিরাপদ সঞ্চয়, রেমিট্যান্স গ্রহণ, ঋণ সুবিধা এবং ডিজিটাল আর্থিক সেবার নতুন দ্বার উন্মোচন করবে। ক্ষুদ্র উদ্যোক্তা, প্রবাসী পরিবার, ব্যবসায়ী, নারী ও তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

আয়োজকরা জানান, নতুন এই আউটলেট থেকে হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স গ্রহণ, বিভিন্ন ধরনের ঋণ সুবিধা গ্রহণসহ আধুনিক ব্যাংকিংয়ের প্রায় সব ধরনের সেবা পাওয়া যাবে।

ব্র্যাক ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং আউটলেটটির পরিচালনার দায়িত্বে রয়েছেন হাড়িনালের ঐতিহ্যবাহী একটি পরিবারের চার ভাই— শাকিল আহমেদ, মাহবুবুর রহমান, মোস্তাক আহমেদ ও মুশফিকুর রহমান।

আউটলেটের অন্যতম উদ্যোক্তা মুশফিকুর রহমান বলেন, “আমাদের পারিবারিক ঐতিহ্য, সুনাম ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি সামনে রেখে আমরা সকল গ্রাহককে সমান গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে সর্বাধুনিক এবং সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রম ও এর বহুমুখী সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে আধুনিক আর্থিক সেবা পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে। নতুন এই আউটলেট থেকে গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা ও পরিচালনার পাশাপাশি এফডিআর, ডিপিএস, কার লোন, সহজ শর্তে মোটরসাইকেল ঋণ, ব্যবসায়ীদের জন্য এসএমই ঋণ, রেমিট্যান্স সেবা এবং ডেবিট, ক্রেডিট ও ভিসা কার্ডের মাধ্যমে লেনদেনের সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক, শিক্ষিকা সেলিনা বেগম, ব্র্যাক ব্যাংক পিএলসির টিম লিড মো. আশরাফুল আলম, গাজীপুর এসএমই ও কৃষি শাখার ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম, কর্পোরেট ব্যাংকিংয়ের জয়দেবপুর এসএমই ইউনিটের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার মোরশেদ আলম, এজেন্ট ব্যাংকিং ইউনিটের সুপারভাইজর মহিতোষ সরকার মাহীম, এজেন্ট ব্যাংকিংয়ের রিজিওনাল (জোন-৫) কো-অর্ডিনেটর মো. মোবারক হোসেন, হাড়িনাল বাজার কমিটির সিনিয়র সহসভাপতি ডা. ইসমাইল হোসেন এবং ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মো. বেলায়েত হোসেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুশফিকুর রহমান। স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন:
গাজীপুর মহানগরের হাড়িনাল বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটে ফিতা কেটে ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, উদ্যোক্তা, স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছা বিএনপি নেতা কামাল উদ্দিনকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, পাশে ৩৮ নম্বর ওয়ার্ডবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

টঙ্গীর সাতাইশ স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

মোঃ রফিকুল ইসলাম গাজীপুর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

গাজীপুরে পুলিশের পোশাক ও বিআরটিএর জাল সিলসহ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুরে আওয়ামী লীগ নেতা সন্দেহে গ্রেপ্তার, তদন্তে বিএনপির কর্মী; পরে মুক্তি

গাছা পুলিশের অভিযানে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ৩৩ ওয়ার্ড সভাপতি মো. কামাল হোসেন গ্রেফতার

গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি, পুলিশ কমিশনারের কাছে জুলাই যোদ্ধার আবেদন

১০

গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে বদলি: রাজনৈতিক চাপের অভিযোগ, হতাশ এলাকাবাসী

১১

আওয়ামী ভুমি দূস্য মিন্টু এখন বিএনপির বড় নেতা

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার

১৩

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন রাবি ছাত্রদল সভাপতি

১৪

গাজীপুরে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা

১৭

শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

১৮

গাজীপুরের হাড়িনালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

১৯

একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

২০