গাজীপুর নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে পুলিশের পোশাক ও বিআরটিএর জাল সিলসহ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুর মহানগরীতে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে জালিয়াতি, ভুয়া দলিল তৈরি এবং চোরাইমাল কেনাবেচায় জড়িত মো. রুবেল খাঁ (২৮) নামের এক দুর্ধর্ষ প্রতারককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এ সময় তার হেফাজত থেকে ৩টি চোরাই মোটরসাইকেল, ৫টি ল্যাপটপ, পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং বিআরটিএর জাল সিলমোহরসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১ জুলাই, ২০২৬ খ্রি.) জিএমপির উপ-পুলিশ কমিশনার (মহানগর গোয়েন্দা-দক্ষিণ বিভাগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. রুবেল খাঁ ঝিনাইদহ জেলা সদরের টিকারী (টিকারী বাজার ফোরসান্দি) এলাকার মো. আবু বকর খাঁর ছেলে। সে বর্তমানে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান রোডের আবুল কালাম আজাদের বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে এই অপরাধ চক্র পরিচালনা করে আসছিল।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার জিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি চৌকস টিম এসআই (নিঃ) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পায়। সংবাদের ভিত্তিতে পুলিশ দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান রোডের ওই বাড়িতে অভিযান চালিয়ে রুবেল খাঁকে আটক করে। পরে তার কক্ষ তল্লাশি করে জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকিত মালামাল ৩টি চোরাই মোটরসাইকেল (যার মধ্যে ১টির আনুমানিক মূল্য ১,৯১,০০০ টাকা), ১টি মাস্টার কি (মোটরসাইকেল চুরির বিশেষ চাবি), ৫টি ল্যাপটপ (আনুমানিক মূল্য ১,০০,০০০ টাকা) এবং ৩টি প্রিন্টার। ১টি পুলিশ ভেস্ট, ১ জোড়া পুলিশের বুটজুতা, ১টি পুলিশের বেল্ট, ২টি পুলিশের ফিল্ডক্যাপ, ১টি পুলিশের পিস্তল কভার, ১টি পুলিশের শোল্ডার লাইট, ১টি ওয়াকিটকি সেট, ১টি হ্যান্ডকাফ (কভারসহ), ১টি হেলমেট, এবং বাংলাদেশ পুলিশের ‘স্পেশাল ব্রাঞ্চের’ ছবিযুক্ত ২টি ভুয়া আইডি কার্ড। বিআরটিএ কর্তৃপক্ষের ৫টি জাল সিলমোহর (যার একটিতে ‘মো: মফিজুর রহমান, উচ্চমান সহকারী/কম্পিউটার অপারেটর, বিআরটিএ ঝিনাইদহ সার্কেল’ লেখা), বিআরটিএর ১১টি জাল ই-রেজিস্ট্রেশন কার্ড, ৮টি ভুয়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা পরিশোধের জাল সনদপত্র, ১টি জাল একনলেজমেন্ট স্লিপ ও ড্রাইভিং লাইসেন্স। ডিএমপি ও স্পেশাল ব্রাঞ্চের ২৭টি স্টিকার, এসআই/রুবেল খাঁ লেখা ১২টি ভিজিটিং কার্ড, ‘রিয়ালিটিভি অনলাইন নিউজ মিডিয়া’র ১টি আইডি কার্ড, ১টি প্রেস মাইক্রোফোন, ৯টি গ্রামীণ সিম এবং ২টি মেমোরি কার্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে সে মূলত কোনো সরকারি কর্মচারী নয়। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুলিশ ও বিআরটিএর সরঞ্জাম ও সিলমোহর ব্যবহার করে মানুষের সাথে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করে আসছিল। আসামির দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে টাঙ্গাইল সদর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছা বিএনপি নেতা কামাল উদ্দিনকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, পাশে ৩৮ নম্বর ওয়ার্ডবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

টঙ্গীর সাতাইশ স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

মোঃ রফিকুল ইসলাম গাজীপুর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

গাজীপুরে পুলিশের পোশাক ও বিআরটিএর জাল সিলসহ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুরে আওয়ামী লীগ নেতা সন্দেহে গ্রেপ্তার, তদন্তে বিএনপির কর্মী; পরে মুক্তি

গাছা পুলিশের অভিযানে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ৩৩ ওয়ার্ড সভাপতি মো. কামাল হোসেন গ্রেফতার

গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি, পুলিশ কমিশনারের কাছে জুলাই যোদ্ধার আবেদন

১০

গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে বদলি: রাজনৈতিক চাপের অভিযোগ, হতাশ এলাকাবাসী

১১

আওয়ামী ভুমি দূস্য মিন্টু এখন বিএনপির বড় নেতা

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার

১৩

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন রাবি ছাত্রদল সভাপতি

১৪

গাজীপুরে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা

১৭

শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

১৮

গাজীপুরের হাড়িনালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

১৯

একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

২০