মোঃ আশরাফুল ইসলাম গাজীপুর
২৬ জুন ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি, পুলিশ কমিশনারের কাছে জুলাই যোদ্ধার আবেদন

গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি, পুলিশ কমিশনারের কাছে জুলাহাইদারের আবেদন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন গাছা এলাকার বাসিন্দা ও আহত জুলাইযোদ্ধা মো. বরকত উল্লাহ।

২৬ জুন ২০২৬ তারিখে দাখিল করা ওই আবেদনে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গাছা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামানকে অন্যত্র বদলির খবর প্রকাশিত হয়েছে। সংবাদে দাবি করা হয়েছে, এনসিপির এক নেতার দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ধরনের সিদ্ধান্ত গাছা থানা এলাকার সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ বলে তিনি মনে করেন।

আবেদনে বরকত উল্লাহ দাবি করেন, ওসি মো. ওয়াহিদুজ্জামান দায়িত্ব পালনের সময় মানবিক, সৎ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রেখেছেন।

তিনি আরও উল্লেখ করেন, গাছা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ওসি ওয়াহিদুজ্জামানের ভূমিকা ছিল প্রশংসনীয়। তার বদলির ফলে এলাকার জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনের শেষাংশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে বিষয়টি মানবিক ও জনস্বার্থের দিক বিবেচনা করে ওসি মো. ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনা করে বহাল রাখার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, আবেদনকারী মো. বরকত উল্লাহ নিজেকে একজন আহত জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি দাবি করেছেন, ওসি ওয়াহিদুজ্জামানের মতো একজন দক্ষ কর্মকর্তাকে গাছা থানায় বহাল রাখা হলে এলাকাবাসী উপকৃত হবে এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছা বিএনপি নেতা কামাল উদ্দিনকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, পাশে ৩৮ নম্বর ওয়ার্ডবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

টঙ্গীর সাতাইশ স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

মোঃ রফিকুল ইসলাম গাজীপুর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

গাজীপুরে পুলিশের পোশাক ও বিআরটিএর জাল সিলসহ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুরে আওয়ামী লীগ নেতা সন্দেহে গ্রেপ্তার, তদন্তে বিএনপির কর্মী; পরে মুক্তি

গাছা পুলিশের অভিযানে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ৩৩ ওয়ার্ড সভাপতি মো. কামাল হোসেন গ্রেফতার

গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি, পুলিশ কমিশনারের কাছে জুলাই যোদ্ধার আবেদন

১০

গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে বদলি: রাজনৈতিক চাপের অভিযোগ, হতাশ এলাকাবাসী

১১

আওয়ামী ভুমি দূস্য মিন্টু এখন বিএনপির বড় নেতা

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার

১৩

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন রাবি ছাত্রদল সভাপতি

১৪

গাজীপুরে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা

১৭

শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

১৮

গাজীপুরের হাড়িনালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

১৯

একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

২০